শার্শায় ইয়াবাসহ কামরুল হাসান ও মিলন হোসেন নামে দুইজন গ্রেপ্তার
প্রতিনিধি
কামাল হোসেন:

শার্শায় ইয়াবাসহ কামরুল হাসান ও মিলন হোসেন নামে দুইজন গ্রেপ্তার
যশোরের শার্শায় ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ কামরুল হাসান (৪১) ও মিলন হোসেন (৩২) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটের দিকে উপজেলার টেংরা গ্রামের মাকড়ার বিল নামক স্থানে চার রাস্তার মোড়ের পশ্চিম কোণ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কামরুল হাসান শার্শা থানার রামপুর গ্রামের আজিবর খাদিমদারের ছেলে এবং মিলন হোসেন লাউতাড়া গ্রামের নুরু মিয়ার ছেলে
পুলিশ জানায়, শার্শা থানার এসআই (নিঃ) সুজন মাহমুদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি দল টেংরা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে মাকড়ার বিল নামক স্থানে চার রাস্তার মোড়ের পশ্চিম কোণে অভিযান চালিয়ে কামরুল হাসান ও মিলন হোসেনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় গ্রেপ্তার কামরুল হাসানের হেফাজত থেকে জব্দতালিকা অনুযায়ী ১৫ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের দাবি, গ্রেপ্তার দুজন পরস্পর যোগসাজশে কামরুল হাসানের হেফাজতে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট রেখেছিলেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে শার্শা থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে। মামলার পর রবিবার সকালে তাদের যশোর আদালতে পাঠানো হয়েছে।
