ঢাকা, বাংলাদেশ || শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সারাদেশ

শার্শায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

প্রতিনিধি

কামাল হোসেন:

শার্শায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যশোরের শার্শায় ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোহাগ হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

যশোরের শার্শায় ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোহাগ হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩ অক্টোবর) রাত ১১টা ১৫ মিনিটের দিকে শার্শা থানাধীন রাড়ীপুকুর গ্রামে রাড়ীপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে পাকা সড়কের ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সোহাগ হোসেন যশোর জেলার শার্শা থানার রাড়ীপুকুর (স্কুলপাড়া) গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

পুলিশ জানায়, শার্শা থানার এসআই (নিঃ) চঞ্চল কুমারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি দল কাশিপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে রাড়ীপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে পাকা সড়কের ওপর থেকে সোহাগ হোসেনকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে জব্দতালিকা অনুযায়ী ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে। তাকে রবিবার সকালে যশোর আদালতে পাঠানো হবে।

শেয়ার করুন