শার্শায় নাশকতা মামলার আনোয়ার হোসেন নামে আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার
প্রতিনিধি
কামাল হোসেন:

শার্শায় নাশকতা মামলার আনোয়ার হোসেন নামে আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার
যশোরের শার্শায় নাশকতা মামলার আনোয়ার হোসেন (৪০) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩ সেপ্টেম্বর) রাত ১টা ২০ মিনিটের দিকে শার্শা থানাধীন টেংরালী গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আনোয়ার হোসেন যশোর জেলার শার্শা থানার ডিহি ইউনিয়নের টেংরালী গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।
পুলিশের দাবি, গ্রেপ্তার আনোয়ার হোসেন ডিহি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, শার্শা থানার এসআই আশীষ সরকার সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। আনোয়ার হোসেন শার্শা থানার ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখের এফআইআর নং-২৩ এবং জিআর নং-৩০২ মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি।
মামলায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫(ডি) ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, গ্রেপ্তার আসামিকে শনিবার সকালে যথাযথ পুলিশ প্রহরায় যশোর আদালতে পাঠানো হয়েছে। শার্শা থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং চলমান বিশেষ অভিযান অব্যাহত আছে।
