ঢাকা, বাংলাদেশ || শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সারাদেশ

শার্শা সীমান্তে ৬৯ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

প্রতিনিধি

কামাল হোসেন:

শার্শা সীমান্তে ৬৯ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

শার্শা সীমান্তে ৬৯ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ৬৯ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২ অক্টোবর) গোগা বিজিবি ক্যাম্পের (বিওপি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব সিরাপ জব্দ করা হয়।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) জানায়, চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে গোগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ৬৯ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক করা হয়।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় চোরাচালানি মালামাল ও মাদকসহ পাচারকারী চক্র আটকের লক্ষ্যে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান বন্ধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন