ঢাকা, বাংলাদেশ || শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সারাদেশ

যশোরে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার এমসিকিউ অনুষ্ঠিত

প্রতিনিধি

শহিদুজজামান উজ্জ্বল:

যশোরে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার এমসিকিউ অনুষ্ঠিত

যশোরে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার এমসিকিউ অনুষ্ঠিত

বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের ২০২৬ সালের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার বহুনির্বাচনি (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) যশোরের ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ কেন্দ্রে যশোরসহ চার জেলা ও ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সদস্যরা এ পরীক্ষায় অংশ নেন।

সকাল ১০টায় এএসআই (নিরস্ত্র) থেকে এসআই (নিরস্ত্র) এবং বিকেল ৩টায় কনস্টেবল/নায়েক থেকে এএসআই (নিরস্ত্র) পদে পদোন্নতির জন্য পৃথকভাবে এমসিকিউ পরীক্ষা নেওয়া হয়।

যশোর, মাগুরা, নড়াইল ও ঝিনাইদহ জেলা এবং ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণকারী পুলিশ সদস্যরা এ পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

যশোর কেন্দ্রের বিভাগীয় পদোন্নতি বহুনির্বাচনি পরীক্ষা পরিচালনা করেন খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট/অপারেশনস) শেখ জয়নুদ্দীন, পিপিএম-সেবা। তিনি যশোর কেন্দ্রের বহুনির্বাচনি পরীক্ষা গ্রহণ সাব-কমিটির কেন্দ্র ইনচার্জের দায়িত্বও পালন করেন।

পরীক্ষা শেষে অ্যাডিশনাল ডিআইজি শেখ জয়নুদ্দীন দায়িত্ব পালনকারী সব ইনভিজিলেটরকে আন্তরিক ধন্যবাদ জানান। একই সঙ্গে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা আয়োজনের জন্য সার্বিক সহযোগিতা করায় যশোরের পুলিশ সুপার ও যশোর জেলা সাব-কমিটির সদস্য সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএমকে বিশেষ ধন্যবাদ জানান।

এ সময় সাব-কমিটির সদস্য ও ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) এস এম সিরাজুল হুদা পিপিএম (বার), বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (ডেভেলপমেন্ট রেভিনিউ-২) তানভীর আহমদ, নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নুর-ই-আলম সিদ্দিকী, বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার (আর্মস অ্যান্ড অ্যামুনিশন) শামীমা নাছরীন খানম, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাজিবুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল মো. আহসান হাবীব উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিভাগীয় পদোন্নতি পরীক্ষার যশোর জেলা সাব-কমিটির অন্যান্য কর্মকর্তা, মাগুরা ও ঝিনাইদহ জেলা থেকে আসা বিভিন্ন পদমর্যাদার ইনভিজিলেটর এবং পরীক্ষা কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

শেয়ার করুন