যশোরের বেনাপোল সীমান্তে সাড়ে ৬ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
প্রতিনিধি
কামাল হোসেন:

যশোরের বেনাপোল সীমান্তে সাড়ে ৬ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
যশোরেরর বেনাপোল সীমান্তে পৃথক অভিযানে ৬ লাখ ৬৯ হাজার ৭২৫ টাকা মূল্যের বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২ অক্টোবর) বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনার সময় বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল এসব পণ্য আটক করে। আটক পণ্যের মধ্যে রয়েছে ৩৩টি শাড়ি, ১৮টি থ্রি-পিস, পাঁচটি বালিশের কভার, পাঁচটি বিছানার চাদর, ৫০০ গ্রাম জিরা, এক প্যাকেট ফুচকা, এক কেজি কিসমিস ও ৬৮৬টি কসমেটিকস সামগ্রী।
বিজিবি জানায়, আটক করা চোরাচালানি পণ্যের সর্বমোট মূল্য ৬ লাখ ৬৯ হাজার ৭২৫ টাকা।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচারকারী চক্র আটকের লক্ষ্যে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
