ঢাকা, বাংলাদেশ || বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ

যশোরে ২২৫৭ বোতল মাদক সিরাপসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিনিধি

কামাল হোসেন:

যশোরে ২২৫৭ বোতল মাদক সিরাপসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

যশোরে ২২৫৭ বোতল মাদক সিরাপসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

যশোরের কোতোয়ালী মডেল থানাধীন চুড়ামনকাটি এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ২৫৭ বোতল মাদকদ্রব্য স্কাফ ও উইনকেরিক্স সিরাপসহ হেমায়েত উদ্দিন (৪৮) ও সুজন (২৪) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে এসআরবি।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬, যশোর ও ঝিনাইদহ ক্যাম্পের যৌথ আভিযানিক দল।

গ্রেপ্তার হেমায়েত উদ্দিন বরিশাল জেলার কোতোয়ালী থানার চন্দপাশা গ্রামের আব্দুল কাসেমের ছেলে। অপর আসামি সুজন একই জেলার মির্জাগঞ্জ থানার তারাবুনিয়া গ্রামের দুলালের ছেলে।

এসআরবি সূত্র জানায়, অভিযানের সময় গ্রেপ্তার দুজনের হেফাজত থেকে ২ হাজার ২৫৬ বোতল স্কাফ সিরাপ ও এক বোতল উইনকেরিক্স সিরাপ উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যশোর কোতোয়ালী মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্য ও গ্রেপ্তার আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-৬, সিপিসি-৩ যশোরের কোম্পানি কমান্ডার মেজর মোঃ ফজলে রাব্বি প্রিন্স বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে এসআরবি ফোর্সেসের অভিযান অব্যাহত রয়েছে। নিয়মিত মামলার আসামি, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে অভিযান চলছে।

তিনি আরও বলেন, চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো ঘটনায় জড়িত অপরাধীদের বিরুদ্ধেও এসআরবির চলমান অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন