শার্শায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
প্রতিনিধি
কামাল হোসেন:

শার্শায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
যশোরের শার্শায় ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ সেলিম হোসেন (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) তাকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার সেলিম হোসেন যশোর জেলার শার্শা থানার গাতিপাড়া (শিয়ালকোনা) গ্রামের আতিয়ার হোসেনের ছেলে।
পুলিশ জানায়, রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১১টা ১০ মিনিটের দিকে শার্শা থানার এসআই সুজন মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গাতিপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় গাতিপাড়া গ্রামের শহিদের চায়ের দোকানের সামনে পাকা রাস্তা থেকে সেলিম হোসেনকে আটক করা হয়।
পরে তার হেফাজত থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, এ ঘটনায় শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। মামলার পর গ্রেপ্তার সেলিম হোসেনকে সোমবার (২১ সেপ্টেম্বর) বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
