শার্শায় গোগা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার, আটক আরও ১
প্রতিনিধি
কামাল হোসেন :

শার্শায় পুলিশের পৃথক অভিযানে রায়হান কবির রানা (৩৫) ও রাব্বি হাসান জিকু (২০) নামে ছাত্রলীগের দুই নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তাদের যশোর আদালতে পাঠানো হয়েছে।
যশোরের শার্শায় পুলিশের পৃথক অভিযানে রায়হান কবির রানা (৩৫) ও রাব্বি হাসান জিকু (২০) নামে ছাত্রলীগের দুই নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তাদের যশোর আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার রায়হান কবির রানা যশোর জেলার শার্শা থানার গোগা ইউনিয়নের গোগা গ্রামের মোল্লাপাড়ার রহমত মোল্লার ছেলে এবং রাব্বি হাসান জিকু একই থানার যাদবপুর গ্রামের মেহেদী হাসান রিংকুর ছেলে।
পুলিশ জানায়, রায়হান কবির রানা শার্শা উপজেলার ৬ নম্বর গোগা ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। শার্শা থানা পুলিশের উপপরিদর্শক আশীষ সরকার ও উপপরিদর্শক সবুজ গাজীসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কায়বা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
এরপর মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ১২টা ৩৫ মিনিটে শার্শা থানাধীন যাদবপুর গ্রামে নিজ বাড়ি থেকে রাব্বি হাসান জিকুকে গ্রেপ্তার করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী।
পুলিশ আরও জানায়, শার্শা থানার ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মামলা নম্বর ২৩ এবং একই তারিখের সাধারণ নিবন্ধন নম্বর ৩০২-এর তদন্তে তাদের আসামি হিসেবে শনাক্ত করা হয়। মামলায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় অভিযোগ রয়েছে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, গ্রেপ্তার দুই আসামিকে মঙ্গলবার যথাযথ পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে। থানা এলাকায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে শার্শা থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
