ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ

শার্শা থানা পুকুরে পোনা মাছ অবমুক্ত

প্রতিনিধি

কামাল হোসেন:

শার্শা থানা পুকুরে পোনা মাছ অবমুক্ত

শার্শা থানা পুকুরে পোনা মাছ অবমুক্ত

যশোরের শার্শা থানা পুকুরে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেছে উপজেলা মৎস্য দপ্তর।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) শার্শা উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে থানা পুকুরে ৩০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।

২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব অর্থায়নে সরকারি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মাছের প্রজনন ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক, পুলিশ পরিদর্শক (তদন্ত) খোন্দকার শাহ আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ বালা, উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা এবং থানার এসআই আশীষ সরকারসহ অন্যান্য সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

পোনা মাছ অবমুক্তকালে উপস্থিত কর্মকর্তারা জলাশয়ের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

শেয়ার করুন