ঢাকা, বাংলাদেশ || শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
সারাদেশ

শার্শায় চোলাই মদসহ আলমগীর হোসেন নামে এক ব্যক্তি গ্রেপ্তার

প্রতিনিধি

কামাল হোসেন:

শার্শায় চোলাই মদসহ আলমগীর হোসেন নামে এক ব্যক্তি গ্রেপ্তার

শার্শায় চোলাই মদসহ আলমগীর হোসেন নামে এক ব্যক্তি গ্রেপ্তার

যশোরের শার্শায় ৮ লিটার চোলাই মদসহ আলমগীর হোসেন (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টা ৪৫ মিনিটে শার্শা বাজারের ‘হ্যালো গার্লস’ নামের একটি কাপড়ের দোকানের সামনে বেনাপোল-যশোর মহাসড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আলমগীর হোসেন যশোর জেলার বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর উত্তরপাড়া গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শেখ আলামিনের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে শার্শা বাজার এলাকায় বেনাপোল-যশোর মহাসড়কে অভিযান চালিয়ে আলমগীর হোসেনকে আটক করা হয়। পরে তাঁর হেফাজত থেকে ৮ লিটার চোলাই মদ উদ্ধার করে জব্দতালিকার মাধ্যমে জব্দ করা হয়।

শার্শা থানার অফিসার ইনচার্জ ওসি শামিমুল হক জানান, এ বিষয়ে শার্শা থানায় একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে শনিবার সকালে যশোর আদালতে প্রেরণ করা হবে।

শেয়ার করুন