ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
সারাদেশ

বেনাপোলে পূজামণ্ডপে বিএনপি নেতা ভারতের অনুদান

প্রতিনিধি

কামাল হোসেন:

বেনাপোলে পূজামণ্ডপে বিএনপি নেতা ভারতের অনুদান

বেনাপোলে পূজামণ্ডপে বিএনপি নেতা ভারতের অনুদান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের বেনাপোল পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপে আর্থিক অনুদান বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করেছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল বেনাপোল সানরুফ রেস্টুরেন্টের কনফারেন্স রুমে আয়োজিত এ অনুষ্ঠানে নিজস্ব অর্থায়নে পূজামণ্ডপগুলোর প্রতিনিধিদের হাতে অনুদান তুলে দেওয়া হয়।

এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি ও সাম্প্রদায়িক সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন বিএনপি নেতারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু।

বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি নাসিমল গণি বল্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ।

বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ অটুট রাখতে হবে। দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং উৎসবের সময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে দাঁড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে শারদীয় দুর্গাপূজা সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

শেয়ার করুন