সারাদেশ
খুলনায় বিজিবি-এসআরবির যৌথ অভিযানে ৬.৫৯৭ কেজি আইস উদ্ধার
প্রতিনিধি
শহিদুজজামান উজ্জ্বল:

খুলনায় বিজিবি-এসআরবির যৌথ অভিযানে ৬.৫৯৭ কেজি আইস উদ্ধার
খুলনায় বিজিবি ও এসআরবির যৌথ অভিযানে ৬ কেজি ৫৯৭ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) খুলনার জিরো পয়েন্ট এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজিবি অধিনায়ক জানান, চোরাচালানি পণ্য ও মাদক পাচারকারী চক্রকে আটক করতে দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর প্রশাসনিক দায়িত্বপূর্ণ এলাকার খুলনার জিরো পয়েন্টে বিজিবি ও এসআরবি যৌথভাবে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ৬ কেজি ৫৯৭ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।
