ঢাকা, বাংলাদেশ || শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
সারাদেশ

শার্শায় চোরাচালানের ১০টি মোবাইলসহ ইমরান হোসেন নামে যুবক গ্রেপ্তার

প্রতিনিধি

কামাল হোসেন :

শার্শায় চোরাচালানের ১০টি মোবাইলসহ ইমরান হোসেন নামে যুবক গ্রেপ্তার

যশোরের শার্শায় চোরাচালানকৃত ১০টি পুরাতন অ্যান্ড্রয়েড মোবাইলসহ ইমরান হোসেন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

যশোরের শার্শায় চোরাচালানকৃত ১০টি পুরাতন অ্যান্ড্রয়েড মোবাইলসহ ইমরান হোসেন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে উপজেলার উলাশী ইউনিয়নের রামপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে শার্শা থানা পুলিশ।

গ্রেপ্তার ইমরান হোসেন যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী (উত্তরপাড়া) গ্রামের মোহাম্মাদ আলী আহম্মদের ছেলে।

পুলিশ জানায়, শার্শা থানার এসআই শেখ আল আমিন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে রামপুর বাজারের ‘ভাই ভাই ছ’ মিলের সামনে শার্শা-জামতলা সড়কে সন্দেহভাজন অবস্থায় ইমরান হোসেনকে আটক করে। পরে তার হেফাজত থেকে জব্দতালিকামূলে ১০টি পুরাতন অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ইমরান হোসেন ও তার সহযোগী পলাতক এক আসামির বিরুদ্ধে শার্শা থানায় চোরাচালান আইনে মামলা করা হয়েছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, গ্রেপ্তার ইমরানকে শুক্রবার সকালে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন