ঢাকা, বাংলাদেশ || বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
সারাদেশ

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দল

প্রতিনিধি

শহিদুজজামান উজ্জ্বল:

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দল

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দল

ঢাকাস্থ মার্কিন দূতাবাসের তিন সদস্যের একটি প্রতিনিধি দল বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করেছেন।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে মার্কিন দূতাবাসের ডেপুটি পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সেলর ডগলাস ডেভিড মু-এর নেতৃত্বে প্রতিনিধি দলটি বেনাপোল স্থলবন্দরে আসে।

প্রতিনিধি দলের অন্য দুই সদস্য হলেন, ফিরোজ আহমেদ ও শিলা আহমেদ। তারা যশোর শহরের একটি হোটেল থেকে সড়কপথে বেনাপোল স্থলবন্দরে পৌঁছান।

বেনাপোল স্থলবন্দরে পৌঁছে প্রতিনিধি দলটি বন্দরের পরিচালকের কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বন্দরের কার্যক্রম ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

পরে প্রতিনিধি দলটি বেনাপোল স্থলবন্দরের কার্গো ইয়ার্ড ও শুন্যরেখা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে দুপুর ১টা ৪০ মিনিটে প্রতিনিধি দলটি সড়কপথে সাতক্ষীরা হয়ে খুলনার উদ্দেশ্যে বেনাপোল স্থলবন্দর ত্যাগ করেন।

বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক সঞ্জয় বারৈ মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন