যশোরে বিভাগীয় পদোন্নতি পরীক্ষার প্যারেড ও অস্ত্র খোলা-জোড়া পরীক্ষা
প্রতিনিধি
শহিদুজজামান উজ্জ্বল:

যশোরে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এর অংশ হিসেবে পুলিশ সদস্যদের প্যারেড, সাক্ষাৎকার এবং অস্ত্র খোলা-জোড়া পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
যশোরে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এর অংশ হিসেবে পুলিশ সদস্যদের প্যারেড, সাক্ষাৎকার এবং অস্ত্র খোলা-জোড়া পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৭টায় যশোর পুলিশ লাইন্স মাঠে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। যশোর জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা এতে অংশ নেন।
পরীক্ষায় কনস্টেবল থেকে নায়েক/এটিএসআই, নায়েক থেকে এএসআই (সশস্ত্র), এএসআই (সশস্ত্র) থেকে এসআই (সশস্ত্র) এবং এটিএসআই থেকে টিএসআই পদে পদোন্নতির জন্য অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের প্যারেড, সাক্ষাৎকার ও অস্ত্র খোলা-জোড়া পরীক্ষা নেওয়া হয়।
পরীক্ষা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা। তিনি পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্যারেড, সাক্ষাৎকার ও অস্ত্র খোলা-জোড়া পরীক্ষা গ্রহণ করেন এবং পরীক্ষার বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
এ সময় বিভাগীয় পদোন্নতি পরীক্ষা কমিটির সদস্য অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সাতক্ষীরা মোঃ শাহীনুর চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল), যশোর আহসান হাবীব এবং পরিদর্শক (সশস্ত্র) ও আরআই, পুলিশ লাইন্স, যশোর মোঃ মনিরুল ইসলামসহ যশোর জেলা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এ অংশগ্রহণকারী যশোর জেলা পুলিশের সকল পরীক্ষার্থী পরীক্ষায় উপস্থিত ছিলেন।
