ঢাকা, বাংলাদেশ || সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সারাদেশ

শার্শার গোগা সীমান্তে ৪১৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

প্রতিনিধি

কামাল হোসেন:

শার্শার গোগা সীমান্তে ৪১৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

শার্শার গোগা সীমান্তে ৪১৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্তে অভিযান চালিয়ে ৪১৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৫ অক্টোবর) গোগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে এসব সিরাপ জব্দ করা হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার গোগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ৪১৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়েছে।

তিনি বলেন, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানসহ যেকোনো ধরনের অবৈধ পাচার বন্ধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন