ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
সারাদেশ

শার্শায় ১২ ইয়াবাসহ রিপন হোসেন (৩১) নামে এক যুবক গ্রেপ্তার

প্রতিনিধি

শহিদুজজামান উজ্জ্বল:

শার্শায় ১২ ইয়াবাসহ রিপন হোসেন (৩১) নামে এক যুবক গ্রেপ্তার

শার্শায় ১২ ইয়াবাসহ রিপন হোসেন (৩১) নামে এক যুবক গ্রেপ্তার

যশোরের শার্শায় ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ রিপন হোসেন (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের টেংরা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রিপন হোসেন শার্শা থানার টেংরা গ্রামের আনিছুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, শার্শা থানার এসআই সবুজ গাজীর নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় টেংরা গ্রামের মতিয়ারের চায়ের দোকানের সামনে পাকা সড়ক থেকে রিপন হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে শার্শা থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হচ্ছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন