ঢাকা, বাংলাদেশ || বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ

শার্শায় নাশকতা মামলায় ইউপি সদস্য আব্দুল মান্নান গ্রেপ্তার

প্রতিনিধি

কামাল হোসেন:

শার্শায় নাশকতা মামলায় ইউপি সদস্য আব্দুল মান্নান গ্রেপ্তার

শার্শায় নাশকতা মামলায় ইউপি সদস্য আব্দুল মান্নান গ্রেপ্তার

যশোরের শার্শায় নাশকতা মামলায় আব্দুল মান্নান (৫২) নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কায়বা ইউনিয়নের ধান্যতাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুল মান্নান যশোর জেলার শার্শা থানার কায়বা ইউনিয়নের ধান্যতাড়া গ্রামের মৃত বাবর আলী গাজীর ছেলে।

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার আব্দুল মান্নান শার্শা থানার ৭ নম্বর কায়বা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি ওই ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাধারণ সম্পাদক।

শার্শা থানা পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে এসআই আশীষ সরকার ও এসআই শরিফুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে ধান্যতাড়া গ্রামে অভিযান চালিয়ে আব্দুল মান্নানকে গ্রেপ্তার করেন।

পুলিশ সূত্রে জানা যায়, ১৯ সেপ্টেম্বর শার্শা থানায় দায়ের করা এফআইআর নং-২৩ ও জিআর নং-৩০২ মামলার তদন্তে তাকে সন্দিগ্ধ আসামি হিসেবে শনাক্ত করা হয়। মামলায়- বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি এবং বিস্ফোরক দ্রব্য আইন ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, গ্রেপ্তার আসামিকে বুধবার যথাযথ পুলিশ প্রহরায় যশোর আদালতে পাঠানো হয়েছে। শার্শা থানা এলাকায় চলমান বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন