ঢাকা, বাংলাদেশ || বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ

যশোরের শার্শায় প্রায় ৮ কোটি টাকার ৩ কেজি ৪৩৮ গ্রাম ওজনের ২৬টি স্বর্ণের বারসহ পাচারকারী রিপন আটক

প্রতিনিধি

শহিদুজ্জামান উজ্জল :

যশোরের শার্শায় প্রায় ৮ কোটি টাকার ৩ কেজি ৪৩৮ গ্রাম ওজনের ২৬টি স্বর্ণের বারসহ পাচারকারী রিপন আটক

যশোরের শার্শার বাগআঁচড়া বাজারে অভিযান চালিয়ে ৩ কেজি ৪৩৮ গ্রাম ওজনের ২৬টি স্বর্ণের বারসহ রিপন (৪১) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

যশোরের শার্শার বাগআঁচড়া বাজারে অভিযান চালিয়ে ৩ কেজি ৪৩৮ গ্রাম ওজনের ২৬টি স্বর্ণের বারসহ রিপন (৪১) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা ২৬টি স্বর্ণের বারের আনুমানিক মূল্য ৭ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারের বাবু মার্কেটের বিগ বাজারের সামনে অভিযান চালিয়ে এসব স্বর্ণ ও মালামাল জব্দ করা হয়েছে বলে এক প্রেসব্রিফিংয়ে জানিয়েছে বিজিবি।

আটক রিপন (৪১) যশোর জেলার শার্শা থানার বাগআঁচড়া ইউনিয়নের বসতপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের প্রেসব্রিফিং সূত্রে জানা যায়, সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান জোরদারের অংশ হিসেবে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে রুদ্রপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। একপর্যায়ে বাগআঁচড়া বাজারের বাবু মার্কেটের বিগ বাজারের সামনে অভিযান চালিয়ে রিপনকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ৩ কেজি ৪৩৮ গ্রাম ওজনের ২৬টি স্বর্ণের বার, দুটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও একটি স্মার্ট ঘড়ি জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দ করা ২৬টি স্বর্ণের বারের আনুমানিক মূল্য ৭ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা। দুটি মোটরসাইকেলের মূল্য ৪ লাখ টাকা, দুটি মোবাইল ফোনের মূল্য ৪০ হাজার টাকা এবং স্মার্ট ঘড়িটির মূল্য ১২ হাজার টাকা। সব মিলিয়ে জব্দ করা মালামালের সিজার মূল্য ৭ কোটি ৭২ লাখ ৭ হাজার ৬৯০ টাকা।

মঙ্গলবার দিবাগত রাত ২টা ২৬ মিনিটের সময় এক প্রেসব্রিফিংয়ে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানসহ সব ধরনের চোরাচালান বন্ধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে ৩ কেজি ৪৩৮ গ্রাম ওজনের ২৬টি স্বর্ণের বারসহ একজনকে আটক করা হয়েছে। এ সময় দুটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও একটি স্মার্ট ঘড়িও জব্দ করা হয়েছে। জব্দ করা সব মালামালের মোট সিজার মূল্য ৭ কোটি ৭২ লাখ ৭ হাজার ৬৯০ টাকা।

তিনি আরও জানান, জব্দকরা স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারি অফিসে এবং দুটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও একটি স্মার্ট ঘড়িসহ আটক ব্যক্তিকে শার্শা থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

শেয়ার করুন