বেনাপোল সীমান্তে ২৫ কেজি গাঁজা উদ্ধার
প্রতিনিধি
কামাল হোসেন:

বেনাপোলের ঘিবা সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৫ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বেনাপোলের ঘিবা সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৫ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই দিনে পৃথকভাবে বেনাপোল সীমান্তের আইসিপি ও আমড়াখালী চেকপোস্টে বিপুল পরিমাণ শাড়ি, প্রসাধনীসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্থ্য স্থানীয় ক্যাম্পের সদস্যরা গাঁজাসহ এসব মালামাল জব্দ করে।
বিজিবি জানায়, ঘিবা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার ৭ নম্বর ঘিবা মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টে পৃথকভাবে ৮৩টি শাড়ি, দেড় কেজি জিরা, ৭ প্যাকেট ফুচকা, সাড়ে ৩ কেজি কিসমিস, ২০ প্যাকেট পাতার বিড়ি ও ১১২টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।
বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধার করা মাদকদ্রব্য ও জব্দ করা চোরাচালানি মালামালের সর্বমোট সিজার মূল্য ৭ লাখ ২৯ হাজার ২০০ টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, উদ্ধার করা গাঁজা মামলা দায়েরের মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আর জব্দ করা অন্যান্য চোরাচালানি মালামাল বেনাপোল কাস্টমসে জমা দেওয়া হয়েছে।
