শার্শায় ইয়াবাসহ আলমগীর নামে যুবক আটক
প্রতিনিধি
কামাল হোসেন :

শার্শায় ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আলমগীর হোসেন (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টা ১৫ মিনিটের দিকে উপজেলার বামুনিয়া গ্রামের দক্ষিণপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
যশোরের শার্শায় ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আলমগীর হোসেন (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টা ১৫ মিনিটের দিকে উপজেলার বামুনিয়া গ্রামের দক্ষিণপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আলমগীর শার্শা থানার বাগআঁচড়া ইউনিয়নের বামুনিয়া দক্ষিণপাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার এসআই চঞ্চল কুমার বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে বামুনিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় বামুনিয়া গ্রামের দক্ষিণপাড়ার সিরাজুল ইসলামের বসতঘরের শয়নকক্ষ থেকে আলমগীরকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। একইসাথে আটককৃত আলমগীরকে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
