ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১ নভেম্বর, ২০২৬
সারাদেশ

তেজগাঁও কলেজে পাঁচ দিনব্যাপী অ্যাপ্লায়েড আইসিটি প্রশিক্ষণ শুরু

প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক:

তেজগাঁও কলেজে পাঁচ দিনব্যাপী অ্যাপ্লায়েড আইসিটি প্রশিক্ষণ শুরু

তেজগাঁও কলেজে পাঁচ দিনব্যাপী অ্যাপ্লায়েড আইসিটি প্রশিক্ষণ শুরু

শিক্ষকদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে রাজধানীর তেজগাঁও কলেজে পাঁচ দিনব্যাপী অ্যাপ্লায়েড আইসিটি বিষয়ক ইনহাউস প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকালে কলেজের সফটওয়্যার ল্যাব-৪৫৮-এ এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। আগামী ৫ নভেম্বর পর্যন্ত চলবে এ প্রশিক্ষণ। এতে কলেজের ৩০ জন শিক্ষক অংশ নিচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শামীমা ইয়াসমিন।

বিশেষ অতিথি ছিলেন কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ অধ্যাপক নূর নবী আল মাহমুদ ও অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম।

পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারিক প্রয়োগ, ডিজিটাল প্রোডাক্টিভিটি, ডেটা অ্যানালিটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা ও ডিজিটাল মার্কেটিংসহ সমসাময়িক প্রযুক্তির বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন কলেজের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহকারী অধ্যাপক মো. খায়রুজ্জামান, মো. শামীম হোসেন ও মো. মোখলেছুর রহমান।

কলেজের নিজস্ব উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে শিক্ষকদের পেশাগত দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর পাশাপাশি শ্রেণিকক্ষের পাঠদান ও শিক্ষা কার্যক্রমে আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সঙ্গে শিক্ষকদের আরও দক্ষ ও যুগোপযোগী করে তুলতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

শেয়ার করুন