ঢাকা, বাংলাদেশ || শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
সারাদেশ

বেনাপোলে আওয়ামী লীগের দুই সদস্যসহ গ্রেপ্তার ৫

প্রতিনিধি

শহিদুজজামান উজ্জ্বল:

বেনাপোলে আওয়ামী লীগের দুই সদস্যসহ গ্রেপ্তার ৫

যশোরের বেনাপোলে আওয়ামী লীগের দুই সদস্যসহ বিভিন্ন মামলার পাঁচ আসামি গ্রেপ্তার হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) পুলিশি পাহারায় তাদেরকে যশোর আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, যশোরের পুলিশ সুপারের নির্দেশনায় এবং বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দিকনির্দেশনায় থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে পুরোনো মামলার তদন্তে সন্দেহভাজন আসামি মোঃ বাহার আলী বিশ্বাসকে শাখারীপোতা বাজার থেকে গ্রেপ্তার করা হয়। তিনি বেনাপোল পোর্ট থানার শাখারীপোতা গ্রামের মৃত আব্দুল্লাহ বিশ্বাসের ছেলে।

এ ছাড়া জিআর মামলা নম্বর ৩০২/২০-এর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি নেপাল মন্ডল (৩০), সামারি ট্রায়াল মামলার আসামি তাইজুল ইসলাম (৩২) ও রাজু মিয়া (২৭) এবং পুলিশ রিমান্ডের আসামি মিয়ারাজ গাইনকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার নেপাল মন্ডল বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের সুধীর মন্ডলের ছেলে, তাইজুল ইসলাম শার্শা থানার পুতাপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে, রাজু মিয়া বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের মৃত ফারুক মিয়ার ছেলে এবং মিয়ারাজ গাইন সাতক্ষীরার কালীগঞ্জ থানার শংকরপুর (পূর্বপাড়া) গ্রামের সিরাজুল গাইনের ছেলে।

বেনাপোল পোর্ট থানার নবাগত অফিসার ইনচার্জ ওসি মুহম্মদ শহীদ তিতুমীর জানান, গ্রেপ্তার পাঁচ আসামিকেই শুক্রবার (৩০ অক্টোবর) পুলিশি পাহারায় বিধি অনুযায়ী যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন