ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
সারাদেশ

যশোরে ১৪০ পিস ইয়াবাসহ আটক যুবক

প্রতিনিধি

কামাল হোসেন:

যশোরে ১৪০ পিস ইয়াবাসহ আটক যুবক

যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. হাসিবুর ইসলাম ফাইম (১৯) নামে এক যুবককে আটক করা হয়েছে।

যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ হাসিবুর ইসলাম ফাইম (১৯) নামে এক যুবককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১টা ৫ মিনিটে কোতোয়ালি মডেল থানাধীন চাচড়া বাজার মোড় থেকে শংকরপুর বাস টার্মিনালগামী সড়কে খাদিজা মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

আটক হাসিবুর ইসলাম ফাইম যশোর কোতোয়ালি এলাকার চোরমারা দিঘীর পশ্চিমপাড়ার মোহাম্মদ আলীর ছেলে।

ডিবি পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখার এসআই শেখ হাদিউজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁর কাছ থেকে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন