শার্শায় ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
প্রতিনিধি
কামাল হোসেন:

শার্শায় ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
যশোরের শার্শায় ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আনোয়ার হোসেন রাজীব (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে শার্শা উপজেলার যাদবপুর ডকেরবাগান আনসার ক্যাম্পের পেছনে সবুজ মন্ডলের বাড়ির পূর্ব পাশে ইটের সলিং রাস্তা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাজীব লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার হাজিরপাড়া বাজার এলাকার আব্দুল হাইয়ের ছেলে। তিনি শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানা পুলিশের এসআই শেখ জাহিদুল আলমের নেতৃত্বে একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে রাজীবকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর হেফাজত থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, এ ঘটনায় তাঁর বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
