ঢাকা, বাংলাদেশ || সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
সারাদেশ

বেনাপোলের দৌলতপুর সীমান্তে ২৭০ বোতল ভারতীয় মাদক সিরাপ জব্দ

প্রতিনিধি

কামাল হোসেন :

 বেনাপোলের দৌলতপুর সীমান্তে ২৭০ বোতল ভারতীয় মাদক সিরাপ জব্দ

যশোরের বেনাপোল সীমান্তবর্তী দৌলতপুর এলাকা থেকে ২৭০ বোতল ভারতীয় মাদক উইনিক্স সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

যশোরের বেনাপোল সীমান্তবর্তী দৌলতপুর এলাকা থেকে ২৭০ বোতল ভারতীয় মাদক উইনিক্স সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৬ অক্টোবর) রাত ১টার দিকে দৌলতপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা এসব মাদকের চালান জব্দ করে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালানি পণ্য পাচার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় দৌলতপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৭০ বোতল ভারতীয় মাদক উইনিক্স সিরাপ জব্দ করা হয়।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান বন্ধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন