ঢাকা, বাংলাদেশ || শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
সারাদেশ

বাঘারপাড়ার জহুরপুর ইউপির সাবেক চেয়ারম্যান দিলু পাটোয়ারী আটক

প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক:

বাঘারপাড়ার জহুরপুর ইউপির সাবেক চেয়ারম্যান দিলু পাটোয়ারী আটক

বাঘারপাড়ার জহুরপুর ইউপির সাবেক চেয়ারম্যান দিলু পাটোয়ারী আটক

যশোরের বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জহুরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল ইসলাম ওরফে দীন মোহাম্মদ ওরফে দিলু পাটোয়ারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় যশোর শহরের পুরাতন কসবার আজিজ সিটি এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

আটক দিলু পাটোয়ারী বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের নরসিংহপুর গ্রামের মৃত এম গোলাম মাওলা পাটোয়ারীর ছেলে।

যশোর ডিবি পুলিশের একটি সূত্র জানায়, দিলু পাটোয়ারীর বিরুদ্ধে সরকারবিরোধী নাশকতার পরিকল্পনা এবং নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের বিভিন্নভাবে সংগঠিত করার অভিযোগ রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে সূত্রটি জানিয়েছে।

ডিবি পুলিশ তাঁকে আটকের পর রাতে যশোর কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করে।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, ডিবি পুলিশ দিলু পাটোয়ারীকে আটক করে থানায় হস্তান্তর করেছে। রবিবার সকালে তাঁকে আদালতে পাঠানো হবে।

শেয়ার করুন