ঢাকা, বাংলাদেশ || শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
সারাদেশ

শার্শায় ইয়াবাসহ মোহাম্মদ আলী গ্রেপ্তার

প্রতিনিধি

কামাল হোসেন:

শার্শায় ইয়াবাসহ মোহাম্মদ আলী গ্রেপ্তার

শার্শায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ আলী (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

যশোরের শার্শায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ আলী (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৫ মিনিটে উপজেলার বাগআঁচড়া এলাকার সাতমাইল বটতলায় আব্দুল হাইয়ের মালিকানাধীন ফাতেমা স্টোরের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোহাম্মদ আলী যশোরের বেনাপোল পোর্ট থানার বারপোতা (কদমতলা) গ্রামের মৃত হবিবার রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, শার্শা থানা পুলিশের এসআই মোস্তাক আহম্মেদের নেতৃত্বে একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

শার্শা থানার অফিসার ইনচার্জ ওসি শামিমুল হক জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন