শার্শায় আল-হিকমাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
প্রতিনিধি
শহিদুজজামান উজ্জ্বল:

শার্শায় আল-হিকমাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
যশোরের শার্শায় সেবামূলক সামাজিক সংগঠন আল-হিকমাহ ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে। এ উপলক্ষে রবিবার (১৮ অক্টোবর) বিকেলে শার্শা উপজেলা প্রেসক্লাবে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন, সার্বিক ব্যবস্থাপনা ও অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার বিষয়ে আলোচনা করা হয়।
ফাউন্ডেশনের সভাপতি মোঃ সোহানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আহম্মদ আলী শাহিন।
সভায় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মোঃ আব্দুল মালেক, উপদেষ্টা মোঃ হিরন আহমেদ ও শেখ নাজমুল হোসেন।
আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা মোঃ তাজমুল হোসেন, অর্থ সম্পাদক মোঃ জুবায়ের ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্য।
সভায় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করতে বিভিন্ন প্রস্তুতিমূলক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানের পরিকল্পনা, সার্বিক ব্যবস্থাপনা এবং সদস্যদের দায়িত্ব পালনের বিষয়ে মতবিনিময় করেন উপস্থিত ব্যক্তিরা। আয়োজনকে সুন্দর ও অর্থবহ করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তারা বলেন, মানবসেবা ও সামাজিক উন্নয়নে আল-হিকমাহ ফাউন্ডেশনকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের পরিধি বাড়াতে হবে। এ জন্য সংগঠনের সব সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে পরিচালিত সেবামূলক কার্যক্রম মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই মানবিক উদ্যোগের মাধ্যমে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
সভায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সফল করার পাশাপাশি ভবিষ্যতে ফাউন্ডেশনের সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
