ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
সারাদেশ

বারোপতায় শিক্ষার প্রসারে কাজ করছে আলহাজ্ব মোসলেম গোলদার প্রি ক্যাডেট এন্ড হাই স্কুল

প্রতিনিধি

মেহেদী হাসান রনি:

বারোপতায় শিক্ষার প্রসারে কাজ করছে আলহাজ্ব মোসলেম গোলদার প্রি ক্যাডেট এন্ড হাই স্কুল

বারোপতায় শিক্ষার প্রসারে কাজ করছে আলহাজ্ব মোসলেম গোলদার প্রি ক্যাডেট এন্ড হাই স্কুল

যশোরের শার্শা উপজেলার পুটখালী ইউনিয়নের বারোপতা বাজার এলাকায় শিক্ষার প্রসারে ভূমিকা রাখছে আলহাজ্ব মোসলেম গোলদার প্রি ক্যাডেট এন্ড হাই স্কুল।

২০১৬ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি সাধারণ শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও ধর্মীয় শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে।

প্রতিষ্ঠানটিতে মেয়েদের জন্য পৃথক হিফজ বিভাগের ব্যবস্থাও রয়েছে।

বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা আব্দুল মালেক। প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার্থীদের মেধা বিকাশ, মানসম্মত পাঠদান ও নৈতিক মূল্যবোধ গঠনের ওপর গুরুত্ব দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। বিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করে আসছে।

বিদ্যালয়টিতে শিক্ষার্থীদের পাঠদানের জন্য রয়েছেন শিক্ষিত ও দক্ষ শিক্ষক। তাঁদের পাঠদান ও দিকনির্দেশনায় শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করে তোলার পাশাপাশি ভবিষ্যৎ জীবনের জন্য প্রস্তুত করা হচ্ছে। পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের পাশাপাশি শৃঙ্খলাবোধ, নৈতিকতা ও মানবিক গুণাবলি বিকাশেও গুরুত্ব দেওয়া হয়।

প্রতিষ্ঠানটির অন্যতম বৈশিষ্ট্য হলো, মেয়েদের জন্য পৃথক হিফজ বিভাগ। এ বিভাগের মাধ্যমে আগ্রহী ছাত্রীরা পবিত্র কোরআন হিফজ করার সুযোগ পাচ্ছে। সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার এ ব্যবস্থা স্থানীয় শিক্ষার্থীদের জন্য বাড়তি সুযোগ তৈরি করেছে।

স্থানীয় পর্যায়ে শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে বিদ্যালয়টি।

সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রত্যাশা, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রেখে প্রতিষ্ঠানটি ভবিষ্যতে এলাকার শিক্ষা বিস্তারে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বারোপতা বাজার ও আশপাশের এলাকার শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ সৃষ্টি এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে আলহাজ্ব মোসলেম গোলদার ক্যাডেট এন্ড হাই স্কুলের কার্যক্রম আরও বিস্তৃত হবে-এমন প্রত্যাশা স্থানীয়দের।

শেয়ার করুন