ঢাকা, বাংলাদেশ || বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
সারাদেশ

বেনাপোলের পুটখালী সীমান্তে ২৭২ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ জব্দ করেছে বিজিবি

প্রতিনিধি

কামাল হোসেন:

বেনাপোলের পুটখালী সীমান্তে ২৭২ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ জব্দ করেছে বিজিবি

বেনাপোলের পুটখালী সীমান্তে ২৭২ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ জব্দ করেছে বিজিবি

যশোরের বেনাপোল সীমান্তের পুটখালী এলাকা থেকে ২৭২ বোতল ভারতীয় মাদক উইনিক্স সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২১ অক্টোবর) দুপুর ১টা ২০ মিনিটে পুটখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকা থেকে এসব মাদক সিরাপ জব্দ করে। তবে, এসময় কোনও মাদক কারবারী আটক হয়নি।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান প্রেস ব্রিফিংয়ে

জানান, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালানি পণ্য পাচার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব ভারতীয় মাদক উইনিক্স সিরাপ জব্দ করা হয়।

শেয়ার করুন