সারাদেশ
যশোরের বেনাপোল সীমান্তে ১১১ বোতল উইনিক্স সিরাপ জব্দ
প্রতিনিধি
কামাল হোসেন:

যশোরের বেনাপোল সীমান্তে ১১১ বোতল উইনিক্স সিরাপ জব্দ
যশোরের বেনাপোলের পুটখালী সীমান্তে ১১১ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (২৫ অক্টোবর) রাত ১টা ৪৫ মিনিটে পুটখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে এ মাদকের চালান জব্দ করে।
রবিবার রাত ১০টার সময় খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান প্রেস ব্রিফিংয়ে জানান, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালানি পণ্য পাচার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে ১১১ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ জব্দ করা হয়েছে।
