ঢাকা, বাংলাদেশ || সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
সারাদেশ

শার্শা উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহীনের সুস্থতা কামনায় দোয়া

প্রতিনিধি

শহিদুজজামান উজ্জ্বল:

শার্শা উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহীনের সুস্থতা কামনায় দোয়া

শার্শা উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহীনের সুস্থতা কামনায় দোয়া

যশোরের শার্শা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও এটিএন বাংলা এবং এটিএন নিউজের বেনাপোল প্রতিনিধি আহম্মেদ আলী শাহীনের দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে শার্শা উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সংগঠনটির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান। দোয়া পরিচালনা করেন শার্শা উপজেলা মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল বন্দর প্রেসক্লাবের সভাপতি শেখ কাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান, দৈনিক যায়যায়দিন পত্রিকার বেনাপোল প্রতিনিধি জি এম আশরাফ, শার্শা উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান মতিন, দপ্তর সম্পাদক হিরন আহম্মেদ, সাহিত্য ও গবেষণা সম্পাদক আশরাফুল ইসলাম, সাংবাদিক সেলিম আহম্মেদ, নাজমুল ইসলাম, হুমায়ুন কবির মিরাজ, ইকরামুল ইসলাম, আরিফুল ইসলাম সেন্টু, আল আমিন, তরিকুল ইসলামসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা।

উল্লেখ্য, শার্শা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও এটিএন বাংলা এবং এটিএন নিউজের বেনাপোল প্রতিনিধি আহম্মেদ আলী শাহীন ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার দ্রুত সুস্থতা, পূর্ণাঙ্গ রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে এ দোয়ার আয়োজন করা হয়।

শেয়ার করুন