যশোরে ৩০ পিস ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি
কামাল হোসেন:

যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বাদশা মিয়া (২৯) নামে এক যুবককে আটক করা হয়েছে।
যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বাদশা মিয়া (২৯) নামে এক যুবককে আটক করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) রাত ৯টা ৫ মিনিটে যশোর শহরের ছোটনের মোড়সংলগ্ন হযরত ওসমান (রহ.) মসজিদের সামনে মনিহার থেকে নতুন বাস টার্মিনালগামী সড়কে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
আটক বাদশা মিয়া যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শংকরপুর জমাদ্দারপাড়া এলাকার জালাল মাতুব্বরের ছেলে।
ডিবি পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ আব্দুল্লাহ আল আজাদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে বাদশা মিয়ার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আদালতে পাঠানো হয়েছে।
