ঢাকা, বাংলাদেশ || বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ

শার্শায় ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরমান আটক

প্রতিনিধি

কামাল হোসেন:

১৬ সেপ্টেম্বর, ২০২৬
শার্শায় ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরমান আটক

শার্শায় ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরমান আলী (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

যশোরের শার্শায় ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরমান আলী (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি পুরাতন অপ্পো এ-৫৫ স্মার্টফোন এবং ঘটনাস্থল থেকে পলাতক অপর এক আসামির ফেলে যাওয়া একটি পুরাতন নোকিয়া বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টা ৪০ মিনিটের দিকে শার্শা উপজেলার সেতাই এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আরমান আলী শার্শা থানার সেতাই (পশ্চিমপাড়া) গ্রামের মৃত আব্দুল্লাহর ছেলে।

পুলিশ জানায়, শার্শা থানাধীন বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই চঞ্চল কুমার বিশ্বাস ও এএসআই ফরহাদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সেতাই এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে সেতাই গ্রামে জনৈক আনোয়ারের ইটভাটার চিমনির পাশে একটি গোলাঘরে অভিযান চালিয়ে আরমান আলীকে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর এক আসামি কৌশলে পালিয়ে যায়।

আটক আরমান আলীর হেফাজত থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি পুরাতন অপ্পো এ-৫৫ স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়। একই সময় পলাতক আসামির ঘটনাস্থলে ফেলে যাওয়া একটি পুরাতন নোকিয়া বাটন মোবাইল ফোনও উদ্ধার করে পুলিশ।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, এ ঘটনায় আটক ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পলাতক আসামিকে আটকের অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত আরমান আলীকে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন