শার্শায় ইয়াবা ট্যাবলেটহ নারী মাদক ব্যবসায়ী আটক
প্রতিনিধি
শহিদুজজামান উজ্জ্বল:

যশোরের শার্শায় ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাবেয়া খাতুন (২৯) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
যশোরের শার্শায় ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাবেয়া খাতুন (২৯) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৪৫ মিনিটে শার্শা থানার সমন্ধকাটি গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত রাবেয়া খাতুন যশোর জেলার শার্শা থানার উলাশী এলাকার সৈয়েদ আলীর মেয়ে ও তারেক আজিজের স্ত্রী।
পুলিশ জানায়, শার্শা থানার এসআই আশীষ সরকার ও এসআই সবুজ গাজীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সমন্ধকাটি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে সমন্ধকাটি গ্রামের শহীদুল ইসলামের বাড়ির পেছনে সমন্ধকাটি থেকে জিরেনগাছাগামী কাঁচা রাস্তার ওপর নারী পুলিশের সহায়তায় রাবেয়া খাতুনকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, অভিযানের সময় ঘটনাস্থলে থাকা অপর এক আসামি কৌশলে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, এ ঘটনায় আটক ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পলাতক আসামিকে আটকের অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতকে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
