ঢাকা, বাংলাদেশ || শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ

বিএসএফের পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ১০-১২ জন

প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক:

১১ সেপ্টেম্বর, ২০২৬
বিএসএফের পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ১০-১২ জন

বিএসএফের পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ১০-১২ জন

বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্ত দিয়ে ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তিকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে কালিন্দী নদীতে বিজিবির টহলদলের তৎপরতায় সেই চেষ্টা ভেস্তে গেছে। বিজিবি সদস্যরা স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে পৌঁছে সরাসরি বাধা দিলে ওই ব্যক্তিদের বাংলাদেশে ঢোকাতে না পেরে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) কালিন্দী নদীর বাঁশঝাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ জানান, বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে ভারতের ৭৭ বিএসএফ ব্যাটালিয়নের চর সাহেবখালী ক্যাম্পের সদস্যরা স্পিডবোটে করে অজ্ঞাত ১০-১২ জন ব্যক্তিকে কালিন্দী নদী দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে।

বিষয়টি খুরমী বিওপির টহলদলের নজরে আসার সঙ্গে সঙ্গে বিজিবি সদস্যরা স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। তারা সরাসরি বাধা দিয়ে অনুপ্রবেশ ঠেকালে বিএসএফ সদস্যরা ওই ব্যক্তিদের নিয়ে দ্রুত ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হয়।

বিজিবি অধিনায়ক বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হবে না। সীমান্তে এ ধরনের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

শেয়ার করুন