সারাদেশ
পুটখালী সীমান্তে ১১০ বোতল ইস্কাফ সিরাপ জব্দ
প্রতিনিধি
কামাল হোসেন:
১১ সেপ্টেম্বর, ২০২৬

বেনাপোলের পুটখালী সীমান্তে ১১০ বোতল ইস্কাফ সিরাপ জব্দ
বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ১১০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোর ৩টা ৪৫ মিনিটে পুটখালী বিওপির সদস্যরা দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করে। তবে এসময় কোনও পাচারকারী আটক করা সম্ভব হয়নি।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত দিয়ে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা দীর্ঘদিন ধরে জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে এসব ইস্কাফ সিরাপ জব্দ করা হয়।
