ঢাকা, বাংলাদেশ || বুধবার, ২৯ জুলাই, ২০২৬
সারাদেশ

বেনাপোল সীমান্তে বিজিবি-র‍্যাবের যৌথ অভিযানে ১৮২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ আটক ৩

প্রতিনিধি

কামাল হোসেন:

২৯ জুলাই, ২০২৬
বেনাপোল সীমান্তে বিজিবি-র‍্যাবের যৌথ অভিযানে ১৮২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ আটক ৩

বেনাপোল সীমান্তে বিজিবি-র‍্যাবের যৌথ অভিযানে ১৮২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ আটক ৩

যশোরের বেনাপোল সীমান্তে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযানে ১৮২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ তিনজনকে আটক করা হয়েছে। এসময় মাদক বহনের অভিযোগে একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে সীমান্তের দৌলতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ যৌথ অভিযান পরিচালিত হয়।

আটককৃতরা হলেন যশোর জেলার বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মৃত মসিউরের ছেলে বাপ্পা হোসেন (৩১), একই গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে বাবুল হোসেন (৫৫) ও শাহিন (৩০)।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের

অধিনায়ক লে. কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বেনাপোলের দৌলতপুর সীমান্ত এলাকায় বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযানে ১৮২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ তিনজনকে আটক করা হয়েছে। এসময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

শেয়ার করুন