ঢাকা, বাংলাদেশ || বুধবার, ২৯ জুলাই, ২০২৬
সারাদেশ

শার্শা সীমান্তে ভারতীয় নিষিদ্ধ মাদকসহ নারী আটক

প্রতিনিধি

শহিদুজজামান উজ্জ্বল:

২৯ জুলাই, ২০২৬
শার্শা সীমান্তে ভারতীয় নিষিদ্ধ মাদকসহ নারী আটক

যশোরের শার্শা সীমান্তে ১৫ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক উইনসেরেক্স সিরাপসহ শারমিনা খাতুন (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

যশোরের শার্শা সীমান্তে ১৫ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক উইনসেরেক্স সিরাপসহ শারমিনা খাতুন (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১টা ১০ মিনিটে শার্শা থানার সীমান্তবর্তী অগ্রভূলাট গ্রামের দক্ষিণপাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার শারমিনা খাতুন অগ্রভূলাট (দক্ষিণপাড়া) গ্রামের বাসিন্দা নাসির উদ্দীনের মেয়ে এবং নবিউল ইসলামের স্ত্রী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার এসআই আশীষ সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে অগ্রভূলাট এলাকায় অভিযান চালান। অভিযানে স্থানীয় বাসিন্দা নবিউল ইসলামের বাড়ির রান্নাঘরে তল্লাশি চালিয়ে মহিলা পুলিশের সহায়তায় তার স্ত্রী শারমিনা খাতুনকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ১৫ বোতল উইনসেরেক্স সিরাপ জব্দ করা হয়।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকালে গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন