ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
সারাদেশ

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ

প্রতিনিধি

কামাল হোসেন :

২৮ জুলাই, ২০২৬
বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ

যশোরের বেনাপোল সীমান্তে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৮ জুলাই) বেনাপোল আইসিপি সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এ মদ জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৭৯ হাজার ৫০০ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক নির্মূলে বিজিবির এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন