ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
সারাদেশ

শার্শা সীমান্তে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

প্রতিনিধি

কামাল হোসেন:

২৮ জুলাই, ২০২৬
শার্শা সীমান্তে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

শার্শা সীমান্তে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৮ জুলাই) খুলনা ২১ বিজিবি

ব্যাটালিয়ন থেকে পাঠানো এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, মঙ্গলবার রুদ্রপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শেয়ার করুন