ঢাকা, বাংলাদেশ || বুধবার, ২০ মে, ২০২৬
জাতীয়

নতুন মামলায় আইভীকে গ্রেপ্তার না দেখানোর নির্দেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন

প্রতিনিধি

সীমান্তের খবর ডেস্ক:

১৯ মে, ২০২৬
নতুন মামলায় আইভীকে গ্রেপ্তার না দেখানোর নির্দেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে নতুন কোনো মামলায় গ্রেপ্তার না দেখানো এবং হয়রানি না করার বিষয়ে হাইকোর্টের দেওয়া নির্দেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে নতুন কোনো মামলায় গ্রেপ্তার না দেখানো এবং হয়রানি না করার বিষয়ে হাইকোর্টের দেওয়া নির্দেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

মঙ্গলবার (১৯ মে) বিষয়টি নিশ্চিত করেছেন আইভীর আইনজীবী মোতাহার হোসেন সাজু।

জানা গেছে, গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হয়। এরপর একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

পরবর্তীতে পাঁচটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পান আইভী। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের পর আপিল বিভাগ সেই জামিন স্থগিত করেন।

এরপর আরও পাঁচ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলে সেসব মামলাতেও হাইকোর্ট জামিন দেন। পরে রাষ্ট্রপক্ষের আবেদনে ওই জামিনও স্থগিত করা হয়। সবশেষে ১০ মামলায় দেওয়া জামিন আপিল বিভাগ বহাল রাখেন।

এদিকে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা দুটি হত্যা মামলায় আইভীকে গ্রেপ্তার দেখাতে আবেদন করে পুলিশ। এর মধ্যে একটি মামলা ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর এবং অন্যটি ২০২৫ সালের ৩০ জুন দায়ের করা হয়। পরে নারায়ণগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত দুটি মামলায় পৃথকভাবে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এই গ্রেপ্তার দেখানোর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হলে আদালত গত ২৬ এপ্রিল রুল জারি করেন। একই সঙ্গে সুনির্দিষ্ট মামলা ছাড়া আইভীকে গ্রেপ্তার না দেখানো এবং হয়রানি না করার নির্দেশ দেন।

হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে বর্তমানে আপিল বিভাগে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

শেয়ার করুন

নতুন মামলায় আইভীকে গ্রেপ্তার না দেখানোর নির্দেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন | সীমান্তের খবর