ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ৫ মে, ২০২৬
সারাদেশ

যশোরে ডিবির অভিযানে ১০০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রতিনিধি

শহিদুজজামান উজ্জ্বল:

৪ মে, ২০২৬
যশোরে ডিবির অভিযানে ১০০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

যশোর শহরের কোতোয়ালী থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

যশোর শহরের কোতোয়ালী থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

সোমবার (৪ মে ২০২৬) বেলা আনুমানিক ১টা ১৫ মিনিটে কোতোয়ালী থানার নিউমার্কেট বেলতলা মোড় সংলগ্ন সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, ডিবি যশোরের এসআই (নিঃ) সামিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অবস্থান নেন।

পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলেন রাসেল হোসেন (৩৭)। তিনি যশোর জেলার কোতোয়ালী থানার জেল রোড বেলতলা, কিসমত নওয়াপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে।

পরে তাকে তল্লাশি করে তার পরিহিত জিন্স প্যান্টের ডান পকেট থেকে ১০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক বিক্রয়ের উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন বলে স্বীকার করেন।

পুলিশ জানায়, তিনি এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।

এ ঘটনায় আটককৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন