বেনাপোল সীমান্তে র্যাব-বিজিবির যৌথ অভিযানে নিষিদ্ধ ভারতীয় সিরাপসহ আটক ৩
প্রতিনিধি
কামাল হোসেন:

বেনাপোলের পুটখালী সীমান্তে র্যাব ও বিজিবির যৌথ অভিযানে নিষিদ্ধ ভারতীয় উইনিক্স সিরাপসহ রাশেদ আলী (৩৮), কামরুল ইসলাম (২৪) ও খায়রুল ইসলাম (২৮) নামে তিন যুবক আটক হয়েছে।
যশোরের বেনাপোল সীমান্তে র্যাব ও বিজিবির যৌথ অভিযানে নিষিদ্ধ ৯ বোতল ভারতীয় উইনিক্স সিরাপসহ রাশেদ আলী (৩৮), কামরুল ইসলাম (২৪) ও খায়রুল ইসলাম (২৮) নামে তিন যুবক আটক হয়েছে।
সোমবার (৪ মে ২০২৬) খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ পুটখালী বিওপি এবং সিপিসি-৩, র্যাব-৬ এর সমন্বয়ে দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটককৃতরা ম রাশেদ আলী যশোর জেলার বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের মৃত শুকুর আলীর ছেলে, কামরুল ইসলাম একই গ্রামের কুদ্দুস আলীর ছেলে এবং খায়রুল ইসলাম একই গ্রামের মিজানুর রহমানের ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৯ বোতল উইনিক্স সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য ২ হাজার টাকা।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
