ঢাকা, বাংলাদেশ || বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ

বেনাপোলে ৫ বোতল ভারতীয় এসকাফ সিরাপসহ আটক ১

প্রতিনিধি

কামাল হোসেন:

৪ মে, ২০২৬
বেনাপোলে ৫ বোতল ভারতীয় এসকাফ সিরাপসহ আটক ১

বেনাপোলের পুটখালী সীমান্তে ভারতীয় নিষিদ্ধ এসকাফ সিরাপসহ জাকির হোসেন বাবুল (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৫ বোতল ভারতীয় নিষিদ্ধ এসকাফ (ESKUF) সিরাপসহ জাকির হোসেন বাবুল (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৪ মে ২০২৬) খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ পুটখালী বিওপি’র সদস্যরা দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

আটককৃত জাকির হোসেন বাবুল যশোর জেলার বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের মোহর আলীর ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তার কাছ থেকে ৫ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য ২ হাজার টাকা।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

বেনাপোলে ৫ বোতল ভারতীয় এসকাফ সিরাপসহ আটক ১ | সীমান্তের খবর