শার্শায় ৯৯ বোতল ভারতীয় মাদক ফয়সাল আহম্মেদ ইমন নামে যুবক আটক
প্রতিনিধি
শহিদুজজামান উজ্জ্বল:

শার্শায় ৯৯ বোতল ভারতীয় মাদক ফয়সাল আহম্মেদ ইমন নামে যুবক আটক
যশোরের শার্শায় ৯৯ বোতল ভারতীয় মাদক সিরাপসহ ফয়সাল আহম্মেদ ইমন (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও এক ব্যক্তি পালিয়ে গেছে।
শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শার্শা উপজেলার ৭ নম্বর কায়বা ইউনিয়নের পশ্চিমকোটা (মাঝেরপাড়া) গ্রামে এ অভিযান চালানো হয়।
আটক ফয়সাল আহম্মেদ ইমন শার্শা থানার কায়বা ইউনিয়নের পশ্চিমকোটা (মাঝেরপাড়া) গ্রামের শাহজাহান সরদারের ছেলে।
পুলিশ জানিয়েছে শার্শা থানা পুলিশের এসআই শেখ আল আমিনের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে শাহজাহান সরদারের বসতঘরের উত্তর পাশের শয়নকক্ষের সামনে থেকে ইমনকে গ্রেপ্তার করে। পরে ওই ঘরের শয়নকক্ষে খাটের নিচে তল্লাশি চালিয়ে ভারতীয় মাদক ৭৯ বোতল উইনসেরেক্স ও ২০ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। সব মিলিয়ে ৯৯ বোতল সিরাপ জব্দ করে পুলিশ।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামমিুল হক জানান, এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক আসামির বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। রবিবার সকালে আটক ইমনকে যশোর আদালতে পাঠানো হয়েছে। পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
