শার্শায় ছাত্রলীগের সাবেক নেতা আরিকুল গ্রেপ্তার
প্রতিনিধি
কামাল হোসেন:

শার্শায় ছাত্রলীগের সাবেক নেতা আরিকুল গ্রেপ্তার
যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে নিয়মিত মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি আরিকুল ইসলাম (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে শার্শা উপজেলার চটকাপোতা গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
আটক আরিকুল ইসলাম শার্শা থানার চটকাপোতা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
পুলিশ জানিয়েছে, তিনি শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। ২০২৬ সালের ১৯ সেপ্টেম্বর শার্শা থানায় দায়ের করা ২৩ নম্বর মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি হিসেবে আরিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় দায়ের করা হয়। তার বিরুদ্ধে ইতিপূর্বে দুটি অস্ত্র মামলা ও দুটি বিস্ফোরক মামলাসহ মোট সাতটি মামলা রয়েছে। এসআই শেখ জাহিদুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামমিুল হক জানান, গ্রেপ্তারের পর যথাযথ পুলিশ প্রহরায় তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।
