সারাদেশ
শার্শায় ইয়াবা ট্যাবলেটসহ শিপন মোড়ল আটক
প্রতিনিধি
শহিদুজজামান উজ্জ্বল:

শার্শায় ইয়াবা ট্যাবলেটসহ শিপন মোড়ল আটক
যশোরের শার্শায় ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ শিপন মোড়ল (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) রাত ১১টা ৪৫ মিনিটের দিকে উপজেলার শিকারপুর বাজার বটতলা-নারিকেলবাড়িয়াগামী পাকা সড়কের পাশে একটি চায়ের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক শিপন মোড়ল শার্শা শানার লক্ষণপুর ইউনিয়নের শিকারপুর (পূর্বপাড়া) গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
পুলিশ জানিয়েছে, শার্শা থানা পুলিশের এসআই শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে শিপন মোড়লের হেফাজত থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাকে আটক করে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামমিুল হক জানান, এ ঘটনায় আটক শিপন মোড়লের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। রবিবার তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।
